ঢাকা: আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশের সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রেনজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। সোমবার ( আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে

সরকারি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেনজরুল বর্ষউদ্যাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তারই অংশ হিসেবে সরকারি দাপ্তরিক সব যোগাযোগে লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব দপ্তরকে নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্র, বিজ্ঞপ্তি, চিঠিপত্র অন্যান্য দাপ্তরিক যোগাযোগেনজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে। লোগো ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নকশা, আকার মান অনুসরণ করতে হবে

নির্ধারিত লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে

সরকারি কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ জাতীয় কবির চেতনা আদর্শকে সরকারি কাজের সঙ্গে সম্পৃক্ত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলের সাহিত্যকর্মকে আরও পরিচিত করে তুলবে

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৫-২৬ সালকেনজরুল বর্ষহিসেবে ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশে নানা আয়োজন চলছে। এবারের নতুন নির্দেশনা সরকারি দপ্তরগুলোতে নজরুলচর্চাকে আরও গভীর করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন