বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এর (নিনমাস) গবেষণা রোগ নির্ণয় সেবাকে গতিশীল করতে আজ মঙ্গলবার নতুনরিসার্চ সেল আধুনিক গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়েছে এছাড়া বিএমইউ-এর ডি ব্লকের ১১ তলায় নিনমাসেরনিউক্লিয়ার ক্যাফে’-এরও উদ্বোধন করা হয়

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি নিনমাস অডিটোরিয়ামে প্রাক্তন বর্তমান অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট, কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময়, উদ্বোধনী পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউক্লিয়ার মেডিসিন বিজ্ঞান, সেবা, গবেষণা মানবকল্যাণের এক অনন্য সমন্বয়। রোগ নির্ণয় থেকে শুরু করে আধুনিক চিকিৎসার প্রতিটি ধাপে এই শাখা মানুষের জীবনে আশার আলো হয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় বিএমইউ নিনমাসের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. . কে. এম. ফজলুল বারী-এর নেতৃত্বে চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে রিসার্চ সেল, নতুন রূপে সাজানো হয়েছে ডিজিটালাইজড গ্রন্থাগার, এবং সহকর্মীদের মিলনস্থল হিসেবে পুনর্বিন্যস্ত করা হয়েছে ক্যান্টিননিউক্লিয়ার ক্যাফে

উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, অধ্যাপক ডা. এম. . করিম বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের স্বপ্নদ্রষ্টা পথিকৃৎ। তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব নিরলস সাধনায় দেশের নিউক্লিয়ার মেডিসিন আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান অর্জন করেছে। তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আধুনিকায়িত গ্রন্থাগারের নামকরণ করা হয়েছেডা. এম. . করিম গ্রন্থাগার

অনুষ্ঠানে নিনমাসের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. পাপড়ি মুৎসুদ্দী অধ্যাপক ডা. নাসরিন সুলতানা

নিনমাসের প্রাক্তন অধ্যাপক, চিকিৎসক বিজ্ঞানীরা স্মৃতিচারণ করেন এবং পরিচালক অধ্যাপক ডা. . কে. এম. ফজলুল বারী-এর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। পরিচালক অধ্যাপক ডা. বারী নিনমাসকে দেশের জন্য এবং দেশের রোগী মানুষের জন্য গবেষণা সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত গতিশীল করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

অনুষ্ঠানের শেষে সবাই একত্রেনিউক্লিয়ার ক্যাফে’-তে প্রীতিভোজে অংশ নেন