মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ হিসাবে ১০০ কেজি কাঁচামাল জব্দ করে করে মাটিতে পুঁতে ফেলেছে।
জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর পৌর শহরের চকপাড়া মহল্লায় বিরামপুর থানার উপ-পরিদর্শক সাইফুদ্দিন প্রামানিক অভিযানে গেলে সে মহল্লার চোলাইমদ তৈরি কারীকররা পালিয়ে যায়।
পুলিশ পরিত্যাক্ত অবস্থায় চোলাইমদ তৈরির এক বস্তা বড়ি এবং বড়ি তৈরির জন্য প্রস্তুত করা দুই গামলা ও এক বালতি উপকরণ জব্দ করেন। জব্দকৃত কাঁচামালের পরিমাণ প্রায় ১০০ কেজি এবং এই কাঁচামাল দিয়ে কয়েক হাজার লিটার চোলাইমদ তৈরি হতো।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সীমান্ত ঘেঁষা বিরামপুর উপজেলায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।