সম্প্রতি প্রকাশ হওয়া “অভিযোগের পাহাড় বাগেরহাটের নতুন ডিসি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা দেলোয়ারের বিরুদ্ধে” শীর্ষক প্রতিবেদন এর প্রতিবাদ করেছেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড (ডিসি ফুড), বাগেরহাট। তিনি অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে উল্লেখ করেন- তার বিরুদ্ধে আনীত চাল পাচার, ভুয়া হিসাব এবং নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণের যেসকল অভিযোগ আনা হয়েছে তা কেউ বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকাশ করতে ইন্ধন যুগিয়েছে। তিনি উল্লেখ করেন, একই নামের একাধিক ব্যাক্তি এই বিভাগে রয়েছে। ভুলক্রমে নাম বিভ্রাট হয়ে একজনের বিষয় অন্যজনের নামে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি উল্লেখ করেন, আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ময়মনসিংহ, বারহাট্টা ও নান্দাইলে অর্পিত দায়িত্ব পালন করেছি। আমার প্রশাসনিক সততা ও কর্মদক্ষতার ভিত্তিতেই কর্তৃপক্ষ আমাকে বাগেরহাটের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড (ডিসি ফুড) হিসেবে পদোন্নতি দিয়েছেন। একটি মহল পত্রিকায় অসত্য তথ্য দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেষ্টা চালাচ্ছে। আমি উক্ত বিভ্রান্তিকর ।
।