কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  
মৌলভীবাজারের কমলগঞ্জে পাঙাল  সাহিত্য সংসদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার  (৭ নভেম্বর) বিকালে উপজেলার আদমপুর বাজারস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে  পাঙাল সাহিত্য সংসদের সভাপতি কবি সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও  শিক্ষক হুমায়ূন রেজা সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরবিন্দু ভট্টাচার্য। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ইউনিভিরসিটির  লেখক ও প্রফেসর ড. রাজমনি সিংহ,  ত্রিপুরা মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি লেখক এল বিরমঙ্গল সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  আসহাবুজ্জামান শাওন প্রমুখ। 

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ফেলো বাংলা একাডেমী এ কে শেরাম, লেখক ও গবেষক হাজী মো. আব্দুস সামাদ ও ভারতের আসামের নাহারোল রাইটার্স ফোরামের সভাপতি তাহির সাজবম। 

অনুষ্ঠানে খোন্থোক,  শূন্যতারও ফুল ফুটে ও পাঙাল নারী বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।