নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের (সান্তাহার) পরিদর্শক সামসুল আলম। 

রবিবার (১৮ অক্টোবর) রাতে তিনি এ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, গ্রামীণ ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সরকার, স্বপ্না জুয়েলার্সের স্বত্বাধিকারী অসিম কুমার রায়, নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি আকাশ কুমার কর্মকার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী সেকশন কমান্ডার ও নন্দীগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড দলনেতা তারেক আহম্মেদ খোকন প্রমুখ। 

এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের (সান্তাহার) পরিদর্শক সামসুল আলম নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।