মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: 

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক আশরাফ আলী (৩৫) নিহত হয়েছে। 

আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় এদুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী
মুরগী বোঝাই অটোভ্যান চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাঁদে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আশরাফ আলী উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।  

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আশরাফ আলীর লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ।