মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
নিখোঁজের তিনদিন পরও খোঁজ মেলেনি চন্দন বালা (২১) নামে এক যুবকের।
নিখোঁজ চন্দন বালার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের চর কলি গ্ৰামে। এ ঘটনায় চন্দনের বাবা সদাই বালা, রবিবার ২৭সেপ্টেম্বর মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর সকাল ছয়টায় দিকে মোবাইল কেনার কথা বলে ঘর থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর থেকে বাড়ি আর ফিরে আসেনি।
সদাই বালা জানান, আমি আর আমার ছেলে মাছের ব্যবসা করি বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরে নাই,
পরদিন সকাল ছয়টার দিকে বাড়িতে এসে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে মোবাইল কেনার উদ্দেশ্যে কোথাও যায় বলে বেরিয়ে পরে
তারপর থেকে আমাদের সাথে কোন যোগাযোগ হয় নাই। অনেক খোঁজাখুঁজির পরও আমার একমাত্র ছেলের কোন সন্ধ্যান পাইনি।
সন্ধ্যান না পেয়ে আমি মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। মুকসুদপুর থানায় জিডি নং-১৩৪৫/২৭.৯.২০২৬।
সুস্থ শরীরে ফিরে আসার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান চন্দনের পরিবার।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় একটা সাধারণ ডায়েরি হয়েছে। চন্দন বালাকে খুঁজে পেতে পুলিশের টিম কাজ করছে।