মধুখালী প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি, সবাই মিলে নিরাপদে বাঁচি
এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের উপ- স্বাস্থ্য পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা।
আজ শুক্রবার বেলা ১১ টায় সময় মধুখালী আব্দুল কাদের মেমোরিয়াল হসপিটাল হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার এর পরিচালনায় ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রধান বক্তা ডাক্তার শাপলা কুন্ডু।
এছাড়া বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক মোশের্দা আক্তার মিনা, সাংগঠনিক সম্পাদক শুকলা ভৌমিক,আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, প্রশিক্ষন সম্পাদক রেশমা আক্তার,প্রোগাম এক্রিকিউটিভ জেসমিন ইসলাম সহ অন্যান্য।