নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩০জন নির্বাচিত উপকারভোগীর মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা
হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা
পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা
বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। প্রত্যেক উপকারভোগীকে ৩০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঋণের এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে মহিলারা যেনো নিজেদের পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন, সেই লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা শাখার
সংগঠক কোহিনুর বেগমসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতৃবৃন্দ এবং উপকারভোগী নারীরা। এরপর সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।