মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এম রহমান ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে আসা ‘কিং ফিশার’ নামের একটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিরা যাত্রী হিসেবে ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। পথে আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. রাব্বি (২১) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।...

ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট

৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার

৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার

$post['title']

দশমীপূজা শেষে কৈলাশে ফিরে যান দেবী দুর্গা,অপেক্ষা আবারও শরতের

দশমীপূজা শেষে কৈলাশে ফিরে যান দেবী দুর্গা,অপেক্ষা আবারও শরতের

$post['title']

মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ

মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ

$post['title']

নন্দীগ্রামে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আলাউদ্দিন সরকার

নন্দীগ্রামে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আলাউদ্দিন সরকার

$post['title']

জামালপুর এসআরবি'র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জামালপুর এসআরবি'র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

$post['title']

নন্দীগ্রামে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা রুবেল

নন্দীগ্রামে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা রুবেল