রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতটি উন্মুক্ত করে দেওয়া হয়।

শাহবাগে ৯ মাসে ৬৫ অজ্ঞাত মরদেহ উদ্ধার

শাহবাগে ৯ মাসে ৬৫ অজ্ঞাত মরদেহ উদ্ধার

ডিএনসিসি প্রশাসক: মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া সরকারের চাওয়া নয়

ডিএনসিসি প্রশাসক: মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া সরকারের চাওয়া নয়

প্রশাসকের ওপর হামলায় কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন

প্রশাসকের ওপর হামলায় কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন

বিরোধী দলের বক্তব্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি: মির্জা ফখরুল

বিরোধী দলের বক্তব্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি: মির্জা ফখরুল

$post['title']

বিএমইউতে নতুন গবেষণা সেল ও গ্রন্থাগারের উদ্বোধন

বিএমইউতে নতুন গবেষণা সেল ও গ্রন্থাগারের উদ্বোধন

$post['title']

আন্দোলনে পরীক্ষার্থী, বৈঠকে কর্মকর্তারা, বিকেলেই সিদ্ধান্ত

আন্দোলনে পরীক্ষার্থী, বৈঠকে কর্মকর্তারা, বিকেলেই সিদ্ধান্ত

$post['title']

বায়ুদূষণের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ২১ নম্বরে

বায়ুদূষণের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ২১ নম্বরে

$post['title']

টানা বিরতি কাটিয়ে আজ পুনরায় বসছে সংসদ অধিবেশন

টানা বিরতি কাটিয়ে আজ পুনরায় বসছে সংসদ অধিবেশন

$post['title']

ঢাকাসহ ১৭ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

ঢাকাসহ ১৭ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা