চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন।ঢাকা ১৭ আসনের ভোটার মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান। ভোট প্রদানের পর সংবাদমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে ভালো লাগছে। মিষ্টি জান্নাত আরও বলেন, ভোট দেওয়ার পরিবেশ ভালো। আগেরবারও পরিবেশ ভালো পেয়েছি। পরিবর্তনের সরকার চাই। যিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে চলে যায় উন্নয়ন হবে কিন্তু শেষ পর্যন্ত হয় না। এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়ন করুক। এরপরই অভিনেত্রী বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল। এবারও জিতবে আশা করি। ভোট দিতে সাদা বোরকায় ঘোমটা দিয়ে ভোট কেন্দ্রে আসেন মিষ্টি জান্নাত। ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর।
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়াতে তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। তবে মাঝেমধ্যেই তাকে পড়তে...
বন্ধু যখন শত্রুতে রূপ নেয়, তখন তার ভয়াবহ উদাহরণ তৈরি হয়েছে আলোচিত তৌহিদ আফ্রিদির ঘটনায়। সূত্র জানায়, আফ্রিদির বাবাকে গুলশান...
জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাইটিভির এমডি নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আজ রোববার (২৪ আগস্ট) দিবাগত...
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। বৃহস্পতিবার (২৬...
আমিরের ‘সিতারে জামিন পার’ কেমন ব্যবসা করছে
দীর্ঘ তিন বছর পর আরএস প্রসন্ন পরিচালিত স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’ দিয়ে বড় পর্দায় ফিরলেন আমির খান। প্রথম সপ্তাহে...
ছয় বছরের সংসারের ইতি টানলেন কণ্ঠশিল্পী কণা
ছয় বছর আগে ভালোবাসার গল্পে বাঁধা পড়েছিলেন কণ্ঠশিল্পী কণা। সেই গল্পের ইতি টানলেন এবার নিজেই। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে...
‘সালমানই সেরা বিবাহযোগ্য পুরুষ’
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও বলিউড সুপারস্টার সালমান খানকে এখনও সবচেয়ে ‘বিবাহযোগ্য’ পুরুষ হিসেবে দেখছেন তার অনুরাগীরা। সম্প্রতি কপিল শর্মার...
‘বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা’
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশজুড়ে আলোচনার...
মৌসুমী-বাপ্পারাজসহ একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময়মতো কর পরিশোধ না করায় একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। এনবিআরের তালিকায় আছেন দেশের জনপ্রিয়...