মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুখালি উপজেলা পৌর বিএনপি উদ্যোগে দলীয় নেতা কর্মীদের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় উপজেলার দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা যেন সার্বক্ষণিক তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সহযোগিতা করে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। যে টিম প্রতিদিন বিভিন্ন পূজা মন্ডোবে গিয়ে খোঁজ খবর রাখবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক এর পরিচালনায় বক্তব্য রাখেন ও দিকনির্দেশনা দেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা,পৌর বিএনপি,'র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপি'র সি: সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, সহ-সভাপতি আকতার হোসেন মুন্সি , সহ-সভাপতি লিয়াকত আলী শেখ, উপজেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়,যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নির্মল দাস, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন সহ উপস্থিত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।