মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে দুটি বিদ্যালয় পরিদর্শন ও বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইলিয়াস আহমেদ।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর বিএল দ্বিমুখী উচ্চবিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইলিয়াস আহমেদ।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো.ইলিয়াস আহমেদ।

তিনি আরও বলেন,ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি খেলাধুলার চর্চা জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মন-মানসিকতা গড়ে তুলতে এবং মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে। তাই শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের উদ্যোগে জিপিএমএস (GPMS) কার্যক্রমের আওতায় বিদ্যালয়টিতে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে তিনি  জোতবাণী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন, শিবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান আব্দুল ওয়াহেদ মন্ডল, শিক্ষক- কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রী প্রমুখ।

 

​​​​​​