মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বসতঘর থেকে মোমেনা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাটিকামার ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ওই গ্রামের রুবেল শেখের স্ত্রী।  

​স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মোমেনাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে ঘরের দরজা ভেঙে তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  

​মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।