মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিরামপুরস্থ শাখা যমুনা নদী ও ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিরামপুর পৌরসভার প্রশাসক ও
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিনা খাতুন উপজেলা পরিষদ চত্বরের ময়ূরাক্ষী পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উক্ত কার্যক্রমে অংশ গ্রহণ করেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শামীম আল মামুন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম (অঃ দাঃ), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা রকিবুল হাসান প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম (অঃ দাঃ) জানান, বিরামপুরস্থ শাখা যমুনা নদীর মোন্নাপাড়া বিজ্র ও ঘাটপাড় ব্রিজ এবং উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরে সরকারি রাজস্ব অর্থায়নে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা সরবরাহ করেছে বিরামপুরের চরকাই সরকারি মৎস্য পোনা উৎপাদনকারী খামার।