মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসন ডেঙ্গু মশক প্রতিরোধে শনিবার (১২) থেকে পরিস্কার
পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
আজ শনিবার (১২) বেলা ১১টার দিকে বিরামপুর
উপজেলা পরিষদ থেকে পুরাতন বাজার পর্যন্ত মহাসড়কের দু’ধারে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন,
বিরামপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিনা খাতুন।
এসময় তাঁর সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভ্থমি) নাজিয়া নওরীন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল,
পৌরসভার হিসাব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, বিভিন্ন এনজিওর কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।