যুব ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি সরকারি কেনাকাটায় অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার ( সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, অভিযোগ অনুসন্ধানে ইতিমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। টিমের অন্যান্য সদস্যরা হলেনসহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন রোমান উদ্দিন

আসিফ মাহমুদ ছাড়া অনুসন্ধানের আওতায় আনা অন্য তিনজন হলেনযুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব- শাখার উপসচিব মো. মাসুম আহমেদ

দুদকের অভিযোগে বলা হয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে চরম দুর্নীতি করেছেন। এছাড়াও অভিযুক্তরা ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল পদায়ন আদেশ করিয়ে ৭৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য কোটি ৫০ লাখ টাকা এবং পদোন্নতিপূর্বক পছন্দের জায়গায় পদায়নের জন্য আরও কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, যুব উন্নয়নের সচিব, যুগ্মসচিব, উপসচিব এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মামুন, জাহিদ, আমির (ঢাকা), আনিচ, জাহিদ, ইব্রাহিম (বগুড়া), জুলহাস (বরিশাল), নাকিমউদ্দিন, আলী হোসেন, আবু সাঈদ (পাবনা), কোরবান আলী (ধামরাই, ঢাকা) আলী হোসেন (নরসিংদী) নিয়ে গঠিত একটি সিন্ডিকেট চক্র যুব উন্নয়ন অধিদপ্তরের সব ধরনের টেন্ডারবাজি, কেনাকাটাসহ দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে

২০২৪ সালের আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আগস্ট অধ্যাপক . মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ওই সরকারে উপদেষ্টা হিসেবে যুক্ত হন আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর প্রথম দিকে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ২০২৪ সালের নভেম্বরে তার ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়

২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসিফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন