আগামীকাল অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের টিকিট পেতে শেষ মুহূর্তে দিতে হচ্ছে আকাশছোঁয়া মূল্য। ফিফার অফিসিয়াল টিকিট পুনঃবিক্রয় সাইটে শনিবার সকালে গোলপোস্টের পেছনের মাঝারি সারির সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ছিল হাজার ৪১১ দশমিক ২৫ ডলার। দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় সেসব টিকিট। পরে সর্বনিম্ন মূল্য ছিল ১০ হাজার ডলার, আর সর্বোচ্চ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে বিশেষ হসপিটালিটি সিট

শেষ মুহূর্তে টিকিট পেয়েও নিজেকে সৌভাগ্যবান ভাবছেন অনেকে। আর এমন ঐতিহাসিক ম্যাচ দেখতে দেদার টাকা ঢালতে প্রস্তুত মানুষের সংখ্যাও কম নয়। আপার ডেকের কোণার দিকের টিকিটের মূল্য ছিল প্রায় ১০ হাজার ডলার। খেলা কাছ থেকে দেখতে খরচ পড়েছে প্রায় ১৬ হাজার ডলার

সিটগিক স্টাবহাবের মতো অন্যান্য প্ল্যাটফর্মেও আপার ডেকের টিকিট ১০ হাজার ডলার থেকে শুরু, আর লোয়ার বোলের কিছু আসনের দাম ৩৫ হাজার ডলারের কাছাকাছি ছিল

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি খেলতে নামছেন তার তৃতীয় বিশ্বকাপ ফাইনালে। সব ঠিকঠাক থাকলে তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরু থেকে মাঠে থাকা প্রথম ফুটবলার হবেন তিনি। এছাড়া গোল্ডেন বল গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন মেসি। অন্যদিকে লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ ফাইনালে ছাপ রাখার লড়াই দেখতেও উন্মুখ দর্শকরা

আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নামছে টানা দ্বিতীয় চতুর্থ শিরোপার জন্য। ১৯৫৮ ১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দেশই পরপর বিশ্বকাপ জিততে পারেনি। অন্যদিকে স্পেন ২০১০ সালে একবারমাত্র বিশ্বকাপ জিতেছে। মেসি পর্যন্ত করেছেন গোল অ্যাসিস্ট। ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দলআর্জেন্টিনা স্পেন