ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিতডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন

পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সরোয়ার হোসেন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য দুটি আবাসিক হল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। নতুন এই ভবনগুলোয় শিক্ষার্থীরা কী কী সুযোগ-সুবিধা পাবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান।

পরে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন এবং ডিএমসির শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিতবাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনাশীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন

এর আগে গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম মোহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়াও ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। আরও ছিলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস