জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতা ২০২৬। ধানমন্ডি রিয়া গোপে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (সাবেক সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স) এ শুক্রবার ও শনিবার, ৬ ও ৭ ফেব্রুয়ারি- ২০২৬, অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী এইপ্রতিযোগিতায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা ওক্লাব থেকে কারাতে ও মার্শাল আর্ট একাডেমির ৪৫০ জন জুনিয়রপ্রতিযোগী অংশগ্রহন করে।

উক্ত প্রতিযোগিতায় ক্রীড়াবিদরা বিভিন্ন বয়স ও ওজন ভিত্তিকক্যাটাগরিতে কারাতে ও কাতা-কুমিতে, কিক বক্সিন, সান্দা সহ বিভিন্নইভেন্টে অংশ গ্রহন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেঅনুষ্ঠিত এ আয়োজনে দর্শক ও অভিভাবকদের উপস্থিতি ছিলউল্লেখযোগ্য।

প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য নিয়ে কারাতে বিভাগে ১৮টি স্বর্ণ অর্জনকরে চ্যাম্পিয়ন হন এবিসি মার্শাল আর্ট একাডেমি, ১১টি স্বর্ণ পেয়ে রানার্সআপ হয় এস এম এ একাডেমি এবং ৯টি স্বর্ণ পেয়ে ৩য় স্থান অধিকারকরেছে এম এস এ একাডেমি।

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশমার্শাল আর্ট কনফেডারেশন এর সম্মানিত সহ সভাপতি জনাবএ্যাডভোকেট মোঃ আবুল খায়ের মিঞা এবং বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণসম্পাদক জনাবা ফিরোজা করিম নেলী, বাংলাদেশ মার্শাল আর্টকনফেডারেশন এর সুযোগ্য জয়েন্ট সেক্রেটারী জনাব, গোলাম সাব্বিরমাসুম সহ অত্র কনফেডারেশনের সহ সভাপতি সহ সকল সদস্য বৃন্দ।

অত্র কনফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী জনাব গোলাম সাব্বির মাসুম জানান, জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা দেশের জুনিয়র খেলোয়াড়দের শারিরিক ও মানসিক অবস্থার উন্নয়ন সহ খেলার মান উন্নয়ন করতে ভূমিকা রাখে এবং দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতায় ২০২৬ইং ০৬-০৭ ফেব্রুয়ারী তারিখেঅনুষ্ঠিত অনুষ্ঠানটিতে পবিত্র আল কোরআন পাঠের মাধ্যমে শুরু হয়।উক্ত অনুষ্ঠানে আল কোরআন পাঠ করেন ভাইস প্রেসিডেন্ট (১) এ্যাডভোকেট মোঃ আবুল খায়ের মিঞা এবং তাহার সার্বিক তত্ত্বাবধানেই অনুষ্ঠানটি পরিচালিত হইয়াছে, ভাইস প্রেসিডেন্ট (২) খালেদ হোসেন ওজয়েন্ট সেক্রেটারী মহোদয় জনাব গোলাম সাব্বির মাসুম সহ অন্যান্য সম্মানিত সদস্য বৃন্দ গন যোগ্যতা অনুসারে খেলাগুলি পরিচালনা করেন।পুরস্কার বিতরণ করেন এ্যাডভোকেড মোঃ আবুল খায়েব মিঞা এবংপুরষ্কার বিতরন শেষে ধন্যবাদের সাথে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণাকরেন।