প্রকাশ :: ... | ... | ...

নন্দীগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩


সংযুক্ত ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের কচুয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে মিন্টু মিয়া (৩৯), নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাধবকুড়ি গ্রামের মৃত সাইফুল ইসলাম ফকিরের ছেলে তরিকুল ইসলাম (২৪) এবং বুড়ইল ইউনিয়নের দোলা সিংড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে গোলজার হোসেন (৪০)। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পৃথক তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিনে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ। সে নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। থনা পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার আদালত পাঠানো হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।