আবু বকর, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজাসহ রতন বাড়ৈ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। শুক্রবার দুপুরে রাজৈর উপজেলার খালিয়া এলাকা থেকে এসআই মোঃ আলী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রতন বাড়ৈ রাজৈর উপজেলার খালিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত রাজ্যেশ্বর বাড়ৈর ছেলে। রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।