মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে মসজিদের তালা ভেঙে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের আইপিএস ও ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮শে নভেম্বর) ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখতে পান মসজিদের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন মসজিদের আইপিএস ও ব্যাটারি নেই। ধারণা করা হচ্ছে, ভোররাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা তালা ভেঙে এসব মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মসজিদের মতো পবিত্র স্থানে চুরির ঘটনায় হতবাক হয়েছেন স্থানীয়রা। মসজিদ কমিটির সভাপতি মো: পান্নু তালুকদার জানান, চুরি যাওয়া আইপিএস ও ব্যাটারি দিয়ে মসজিদে নামাজের সময় বিদ্যুৎ চলে গেলেও আলো, আযানের মাইক ও ফ্যানের ব্যবস্থা হতো। এখন মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা হবে।