প্রকাশ :: ... | ... | ...

মধুখালী বনমালীদিয়াতে অবস্থিত ফয়জুল উলুম নূরানী ও হাফেজী মাদ্রাসায় বিশেষ আয়োজন


সংযুক্ত ছবি

মধুখালী প্রতিনিধি: পবিত্র কোরআনের আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম—এই প্রত্যাশাকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী পৌরসভার বনমালীদিয়া গ্রামে অবস্থিত ফয়জুল উলুম নূরানী ও হাফেজী মাদ্রাসায় শুক্রবার অনুষ্ঠিত হয়েছে কোরআনের প্রথম ছবক প্রদান ও বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল। এ বছর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ১৯ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তাদের কোরআন শিক্ষার প্রথম ছবক দেওয়া হয়। পাশাপাশি তৃতীয় শ্রেণির ২০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফ খতম সম্পন্ন করায় তাদের বিদায় উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের চমৎকার হাতের লেখাও প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন মোল্লা, এবিএম হাসান ইমাম, প্রতিষ্ঠানপ্রধান ও মুহতামিম আব্দুল্লাহ আল ফেরদাউস, হাফেজ আনিসুর রহমান, হাফেজ মাওলানা আনিসুর রহমান, সাইদুর রহমান, হাফিজুর রহমান, শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফয়জুল উলুম নূরানী ও হাফেজী মাদ্রাসাটি ইতিমধ্যেই অত্র এলাকার একটি সুনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান অভিভাবকদের মাঝে প্রশংসা অর্জন করেছে। নিরিবিলি ও মনোরম পরিবেশে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।