প্রকাশ :: ... | ... | ...

বিরামপুরে সামাজিক যোগাযোগে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


সংযুক্ত ছবি

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুর জেলার বিরামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও প্রোফাইল ব্যবহার করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী। আজ মঙ্গলবার দুপুরে বিরামপুরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব, উদিয়মান ও তরুণ রাজনীতিক ব্যক্তিত্ব পলাশ বিন আশরাফী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এজন্য আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন, সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে বিরামপুর থানায় একটি জিডি করেছি পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। বলেও জানান, বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব, উদিয়মান ও তরুণ রাজনীতিক ব্যক্তিত্ব পলাশ বিন আশরাফী।