প্রকাশ :: ... | ... | ...

বিরামপুরে মাদকসেবীর কারাদন্ড


সংযুক্ত ছবি

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: চার মাদকসেবীকে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে দিলে আদালত তাদেরকে তিন মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন। জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) বিকালের দিকে বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে। পরে তাঁদেরকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. তানজিনা খাতুনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাঁদেরকে তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন, বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের রেজওয়ান (২৪), রাজু আহম্মেদ (২৮), রাজু কিসকু (২৩) এবং বিরামপুর পূর্বপাড়া গ্রামের সোহেল (৩২)। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দন্ডপ্রাপ্ত চারজনকে রবিবার (২৫ অক্টোবর) সকালে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।