প্রকাশ :: ... | ... | ...

বিরামপুরে চোরের তিন মাসের কারাদণ্ড


সংযুক্ত ছবি

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি’র তার চুরি করতে গিয়ে ধরা পড়া এক চোরকে ভ্রাম্যমান আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। জানা গেছে, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বুলবুল (৩৩) নামে এক যুবক বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসি’র তার চুরি করতে যায়। এসময় আনসার সদস্যরা তাকে আটক করে। পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া নওরীন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুলবুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দেন। দণ্ডাদেশের পর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী বুলবুলকে থানা হেফাজতে নেন। ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রাপ্ত বুলবুল (৩৩) বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দণ্ডপ্রাপ্ত আসামী বুলবুলকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।