প্রকাশ :: ... | ... | ...

বিরামপুরে আমন ধান কেটে নেওয়া ও শবজি ক্ষেত বিনষ্টের অভিযোগ


সংযুক্ত ছবি

মিজানুর রহমান মিজান, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে কৃষক নজরুল ইসলামের জমি থেকে ভোর রাতে পাকা আমর ধান কেটে নিয়ে যাওয়া ও শবজি ক্ষেত বিনষ্টের অভিযোগে প্রতিপক্ষ মিজানুর রহমান গংদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে প্রকাশ, শ্রীপুর গ্রামের মৃত: নখির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও তার ভাই ১৯৭৩ সালের দলিল মূলে জমি প্রাপ্ত হন। তাঁরা ঐ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদের মাধ্যমে ভোগ দখল করছেন। এবার ৪৩৮ দাগের ৩০ শতক জমিতে ধান এবং অবশিষ্ট জমিতে মৌসুমি শবজির আবাদ করেছিলেন। নজরুল ইসলামের অভিযোগ, তাদের ভাগী শরিক মৃত: নফির উদ্দিনের ছেলে মিজানুর রহমানসহ সঙ্গীয় লোকজন গত ১২ অক্টোবর ভোরে বে-আইনী ভাবে ঐ জমির পাকা ধান কেটে নিয়ে গেছে এবং শবজির ক্ষেত বিনষ্ট করে ফেলেছে। এতে নজরুল ইসলামের প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ অক্টোবর বিরামপুর থানায় মামলা করেছেন। বিরামপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় বলেন, ভোর রাতে জমি থেকে পাকা আমর ধান কেটে নিয়ে যাওয়া ও শবজি ক্ষেত বিনষ্টের ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।