প্রকাশ :: ... | ... | ...

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংসদ সদস্য মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ, আলোচনায় বগুড়ার উন্নয়ন


সংযুক্ত ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণীও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বগুড়া জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার বিষয়টি তুলে ধরে জেলার উন্নয়ন অগ্রযাত্রায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। বিশেষ করে কাহালু ও নন্দীগ্রাম উপজেলাসহ বগুড়ার সার্বিক উন্নয়ন, জনসাধারণের জীবনমানের উন্নতি এবং এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে বঞ্চিত বগুড়ার উন্নয়নকে এগিয়ে নেওয়া সময়ের দাবি। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বগুড়ার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বগুড়ার পাশাপাশি সারাদেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়েও রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। জনগণের প্রত্যাশা পূরণ, দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের কথাও জানান তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কাহালু-নন্দীগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের এ সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছেন জনগণ। সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের অঙ্গীকার ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’