নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্ধিত শয্যার কার্যক্রমের উদ্বোধন করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ইউনিটেরও উদ্বোধন করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, রেজাউল করিম, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে তিনি বুড়ইল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় উপজেলার ৪৮টি মন্ডপে সরকারি ব্যবস্থাপনায় প্রতিটিতে ৬০০ কেজি করে চালের ডিও বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকা করে প্রদান করেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেন।