প্রকাশ :: ... | ... | ...

নন্দীগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয়, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং শিক্ষা মন্ত্রণালয় মনোনীত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য আজিজুল হক রাজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোস্তাফা মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির বগুড়া মহানগর শাখার আহ্বায়ক জহুরুল ইসলাম স্বপন, সদস্য সচিব পান্না মিয়া, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কুমিড়া পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের বগুড়া জেলা শাখার সভাপতি আমিনুর রহমান, তৃতীয় শ্রেণির কর্মচারী সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব ও সাংগঠনিক সম্পাদক হাফিজার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তাঁদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মচারীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবু হানিফ জয়কে সভাপতি, নিহাররঞ্জনকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ শাফিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।