প্রকাশ :: ... | ... | ...

নন্দীগ্রামে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল


সংযুক্ত ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: কেক কেটে উৎসব নয়, দোয়া মাহফিল ও এতিম শিশুদের খাবার বিতরণের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন পালন করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৫ অক্টোবর) বাদ জোহর উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলী এতিমখানা মাদ্রাসায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষ্যে তাঁর ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেনের নির্দেশনায় এবং তাঁর ব্যক্তিগত অর্থায়নে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে একটি খাসি জবাই করে প্রায় ৪০০ এতিম শিশুর জন্য খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, বিএনপি নেতা আব্দুর রহিম ও মশিউর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা ও কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন এবং সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।