প্রকাশ :: ... | ... | ...

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে প্রতিমন্ত্রী মীর হেলালের দুঃখ প্রকাশ


সংযুক্ত ছবি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগে গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। গতকাল রাতে এক ভিডিও বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় তরুণ সমাজকে সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি দুর্গত মানুষের খাদ্য, বস্ত্র, আশ্রয় এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ৪২ বছরের রেকর্ড ভেঙে হওয়া এই বর্ষণে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সড়কপ্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।