মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড় ৪টার দিকে বিরামপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে সকাল থেকে স্থানীয় সকল স্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপির নির্বাহী সদস্য মহসীন আলী রাজু, সাবেক ভিপি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কমর সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, যুগ্নসাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক যুবদলের সম্পাদক জোবায়দুল হক জুয়েল, বিরামপুর পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবীর,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক জাকির হোসেন খন্দকার,উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন, সদস্য সচিব পলাশ বিন আশরাফী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতাসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও যুবদল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠন এবং সহসহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সমর্থকবৃন্দ প্রমুখ।