প্রকাশ :: ... | ... | ...

বায়ুদূষণের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ২১ নম্বরে


সংযুক্ত ছবি

সংগৃহীত

ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে বৈশ্বিক ১২৪টি শহরের মধ্যে ২১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এই চিত্র ফুটে উঠেছে। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ১৪ মিনিটে জাকার্তার বায়ুমান সূচক ছিল ১৮২ পয়েন্ট, যা 'অস্বাস্থ্যকর' পর্যায়ভুক্ত। অপরদিকে ঢাকার একিউআই স্কোর ৭৬ পয়েন্ট, যা 'মাঝারি' বা 'সহনীয়' পর্যায়ে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, বায়ুর মান নির্ধারণে শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোরকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার বায়ুমান সূচক ১৮২। ফলে শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ সূচক ৭৬, যা মাঝারি বা সহনীয় পর্যায়ের মধ্যে পড়ে। ঢাকার বায়ুর মান আবহাওয়া ও মৌসুমভেদে ব্যাপক পরিবর্তনশীল। সাধারণত শীতকালে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করে, যা 'অস্বাস্থ্যকর' থেকে 'দুর্যোগপূর্ণ' পর্যায়েও পৌঁছায়। তবে বর্ষাকালে বৃষ্টিপাত বায়ুমণ্ডল থেকে ধুলাবালি ও ক্ষতিকর কণা সরিয়ে দেয়ায় বায়ুর মান কিছুটা উন্নত হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্মাণকাজের ধুলো, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য এবং ইটভাটার দূষণই ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। যদিও বর্ষার কারণে বর্তমানে এই দূষণের মাত্রা কিছুটা কমেছে, দীর্ঘমেয়াদি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।