প্রকাশ :: ... | ... | ...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ


সংযুক্ত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থাকবেন এবং সার্বিক বিষয়ে কথা বলবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা দিতে হয় এবং স্পিকার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিশেষ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক গিয়ে শুক্রবার দুপুরে দেশে ফিরে আসার পরপরই এই পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। স্পিকার সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে জানাবেন বলে আশা করা যাচ্ছে।